ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টিকে

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়া থানায় দায়ের করা শাকিল বাবু হত্যাচেষ্টা মামলায় মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন শুনানির জন্য মিষ্টি সুভাসকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে এসআই বিশ্বজিৎ দেবনাথ তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানী গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান।

এর আগে গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুভাস। পরে তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দুই মামলায় জামিন পাওয়ার পর গত ২৩ জুন জামিননামা জমা দেন তিনি।

পরদিন ২৪ জুন শাকিল বাবু হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট জুলাই আন্দোলনের সময় বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন শাকিল বাবু। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে একই বছরের ২৫ আগস্ট আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

পুলিশ জানিয়েছে, মিষ্টি সুভাসের বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তিনি জামিনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টিকে

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬