ঘোড়াঘাটে বজ্র্রপাতে যুবকের মৃত্যু, আহত ২

- সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কৃষিকাজ করার সময় বজ্র্রপাতে মোঃ কামরুল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে আহত হয়েছে ২ জন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ওই গ্রামের বাসিন্দা দিলদার রহমানের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক স‚ত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সকালে বাড়ির পাশের একটি মাঠে কৃষিকাজ করতে যান কামরুল। সকালের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং প্রচÐ শব্দে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাত কামরুলের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে আশেপাশের মাঠের অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা বলেন–কামরুল অত্যন্ত পরিশ্রমী একজন যুবক ছিলেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
১নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সদের আলী খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





















