ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নেইমারের দেওয়া এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয় তৈরির কাজে ব্যবহার করা হবে।

নেইমার বলেন, “আমার হৃদয় ভেনেজুয়েলার মানুষের সঙ্গে রয়েছে। আশা করি, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা শক্তি ও স্বস্তি দেবে।”

মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে হওয়া পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রডরিগেজের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন। এছাড়া ৩ হাজার ১৪২টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপ, ভারী উদ্ধার সরঞ্জামের সংকট এবং একের পর এক আফটার শক। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মানবিক সহায়তার পাশাপাশি মাঠেও ফিরছেন নেইমার। পায়ের চোট কাটিয়ে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে শেষ ১৫ মিনিট খেলেন তিনি।

ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি জানিয়েছেন, নেইমারের ফিটনেস আগের চেয়ে অনেক উন্নতি করেছে। এখন তিনি আরও বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার জাপানের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়াই লক্ষ্য অ্যানচেলত্তির দলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬