ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইথানের শরীর থেকে গুলি বের করা যায়নি এখনো এনসিটির দায়িত্ব পাচ্ছে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ইন্দিরা পেরেছিলেন, ‘নিঃস্ব’ মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? চব্বিশের জুলাই আন্দোলনের নেতা-মাস্টারমাইন্ড কে? সংসদে তুমুল বিতর্ক দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ৩ হাজার মেগাওয়াট ঘাটতি: দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি-পদায়ন বাগেরহাটে ৩দিনের পৌর কর মেলা, কর পরিশোধে ১৫ শতাংশ ছাড় পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক

ইথানের শরীর থেকে গুলি বের করা যায়নি এখনো

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা নগরীর কাটাবিলে মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের বাড়িঘরে হামলা ও গুলির ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, ২ হাজার ৪০০ ইয়াবা এবং মাদক বিক্রির প্রায় ৮ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আটক ব্যক্তির নাম শ্রাবণ। তার দেওয়া তথ্য অনুযায়ী কাটাবিল এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় প্রধান অভিযুক্তের শ্বশুরবাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) বাবা ইউনুস মিয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ মোট ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

এদিকে ঘটনার দুই দিন পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইথানের শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। ইথানের বাবা ইউনুস মিয়া জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গুলি বের করতে না পারায় তাকে ঢাকায় আনা হয়। পরে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলেও গুলি বের করা হয়নি। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে কাটাবিল এলাকায় অপু ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে সংঘর্ষের একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয়দের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে, ওই মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের বাড়িঘরে অস্ত্রধারীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে। এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমসহ অন্তত সাতজন আহত হন।

ইথান কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শিক্ষকদের ভাষ্য, টিফিনের বিরতিতে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয় সে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কুমিল্লায় মাদকবিরোধী বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইথানের শরীর থেকে গুলি বের করা যায়নি এখনো

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬