ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, মাঠ নিশ্চিতের নির্দেশ কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ইবারের বেশি মাতৃত্বকালীন ছুটি নয় কেন, হাইকোর্টের রুল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, মাঠ নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে বিদ্যালয়গুলোতে খেলার মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

রোববার (২৮ জুন) অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে, সেগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় চাহিদা নির্ধারণ করে বরাদ্দের উদ্যোগ নিতে হবে।

এদিকে দেশের প্রায় ১১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই উল্লেখ করে এসব বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে তথ্যসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

যেসব বিদ্যালয়ের নিজস্ব মাঠ নেই, সেসব ক্ষেত্রে আশপাশের বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিমালিকানাধীন মাঠ নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, খালি জায়গা, পতিত জমি বা অন্য সরকারি প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে খেলাধুলার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, কোনোভাবেই মাঠের ব্যবস্থা করা সম্ভব না হলে বরাদ্দকৃত অর্থ দিয়ে দাবা, ক্যারামসহ ইনডোর গেমসের সরঞ্জাম সরবরাহ করতে হবে।

এ ছাড়া প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিদিন পাঠদান শেষে ও সাপ্তাহিক ছুটির দিনে শিশুদের জন্য বিদ্যালয়ের মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পাঠ্যক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হলে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও দলগত কাজের দক্ষতা বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, মাঠ নিশ্চিতের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬