ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, মাঠ নিশ্চিতের নির্দেশ কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ইবারের বেশি মাতৃত্বকালীন ছুটি নয় কেন, হাইকোর্টের রুল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে

মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

সোমবার (২৯ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান তার ছেলে সাদাত মনোয়ার।

তিনি বলেন, “আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে। আজ মরদেহ বাসায় রাখা হবে। পরিবার বনানী কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান এই গুণী শিল্পী।

১৯৩৫ সালে মাগুরায় জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। চিত্রকলার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং বাংলাদেশে পাপেট বা পুতুলনাচের শিল্পকে জনপ্রিয় ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা

সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬