ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। মামলার পরবর্তী ধাপে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার (৪ জুন) দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (৩ জুন) সকাল ১১টা ১০ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির জন্য প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়।

শুনানিকালে বিচারক মামলার সাক্ষীদের দেওয়া জবানবন্দি আসামিদের সামনে পড়ে শোনান। এরপর তাদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্তের সময় জব্দ করা কাটা গ্রিলসহ বিভিন্ন আলামত আদালতে উপস্থাপন করা হয় এবং সাক্ষীদের মাধ্যমে সেগুলো শনাক্ত করে নথিভুক্ত করা হয়।

মামলায় মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাক্ষীদের মধ্যে রয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, প্রতিবেশী ও ভবনের কয়েকজন বাসিন্দা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট এবং মামলার তদন্ত কর্মকর্তা।

গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনাস্থল থেকেই তার স্ত্রীকে আটক করে পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগে দায়ের করা এ মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬