ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গণভোটের ফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর ফলাফল স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন।

রিটকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জানান, গণভোট আয়োজনের বৈধতা প্রশ্নবিদ্ধ করে এর ফলাফল ঘোষণার পর ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত ও বাতিলের আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, বিচারপতি ফাতেমা নজীব–এর নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়ে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি, আর ‘না’ পক্ষে ভোট পড়ে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। ফলে ‘না’-এর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে ‘হ্যাঁ’ পক্ষ জয়ী হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণভোটের ফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬