ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন যশোরে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পে বড় বিনিয়োগ, ব্যয়ের চাপ সরকারের নিজস্ব অর্থায়নে

‘স্বাধীন না হলে দেশের উন্নয়ন সম্ভব হতো না’

টাঙ্গাইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশ স্বাধীন না হলে বাংলাদেশে এতো উন্নয়ন সম্ভব হতো না। টাঙ্গাইলের শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে শনিবার (৯ মার্চ) সকালে আর্মি মেডিকেল কোরের ৫ম কোর পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোর আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের সদস্যদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

এ সময় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এসব কোরের অবদানের কথা স্মরণ করেন সেনা প্রধান।

পরে সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে ‘বিজয় চেতনা’য় পুষ্পস্তবক অর্পণ করেন এবং আর্মি মেডিকেল কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘স্বাধীন না হলে দেশের উন্নয়ন সম্ভব হতো না’

সংবাদ প্রকাশের সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪