ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন যশোরে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পে বড় বিনিয়োগ, ব্যয়ের চাপ সরকারের নিজস্ব অর্থায়নে

‘সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সন্ত্রাসী কার্যকলাপ করা সম্ভব না’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ আক্রান্ত হলেও পাল্টা আক্রমণে যায়নি। এমনকি গণমাধ্যমও ছাত্রলীগের নেতা কর্মীদের আক্রমণের খবর প্রকাশ করেনি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে সমসাময়িক বিষয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় কাদের বলেন, ছাত্রলীগ আক্রান্ত হয়েও ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করেছে। পাল্টা আক্রমণ করেনি। চট্টগ্রামেও ছাত্রলীগকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে। সবসময় গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেও গত কয়েকদিন ছাত্রলীগকে যে মারা হয় তা তেমনভাবে প্রচার করা হয়নি। এ আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটি বিএনপির আন্দোলনে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগসহ সব সাধারণ মানুষকে সাথে নিয়ে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে সাথে নিয়ে অপশক্তি মোকাবিলার করা হবে।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন,বিএনপির দুর্নীতিবাজ পলাতক নেতা তারেক রহমানের নির্দেশেই ছাত্রদল সাধারণ ছাত্রদের সাথে মিশে দেশকে অস্থিতিশীল করেছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই তারেক রহমানের ক্যাডার বাহিনী সরাসরি যুক্ত। কারণ, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এমন সন্ত্রাসী কার্যকলাপ করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সন্ত্রাসী কার্যকলাপ করা সম্ভব না’

সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪