ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী মামলার আগে মীমাংসা, বিচারপ্রার্থীদের স্বস্তিতে নতুন ব্যবস্থা জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

১০০ জন সহকারী জজ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার ১০০ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের প্রেক্ষিতে এই নিয়োগ দিয়ে সোমবার (২ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

তাতে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের গত বছরের ৩১ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে ‘১৬শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৩’ এর মাধ্যমে মনোনীত ১০০ প্রার্থীকে কমিশন কর্তৃক নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ ‘জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রমে বিভিন্ন শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মস্থলে তাদের সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ থেকে দুই বছর এর জন্য তিনি শিক্ষানবিশ স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের আগে ওই মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নিয়োগ করা সহকারী জজদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করবেন না, তাই নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০০ জন সহকারী জজ নিয়োগ

সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪