পরকিয়ার জেড়ে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকিয়া প্রেমিকের ফাঁসি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
পরকিয়ার জেড়ে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার (১১মার্চ) বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জোৎস্না বেগমকে বিয়ের পর ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। এদিকে তার স্ত্রী পার্শ্ববর্তী শাহিন মিয়া বাবুর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ জেড়েই ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে আসামীরা তাকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।



















