ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মস্থলে নারী শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে সড়ক অবরোধ-ভাঙচুর দুর্নীতি-ঘুসে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় স্থানে বিআরটিএ কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন প্রশ্ন ফাঁসের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: শিক্ষামন্ত্রী রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক মেয়ে মাদক মামলার বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী তারেক–শি বৈঠকে ৩ বড় ইস্যু: বিনিয়োগ, বাণিজ্য, কৌশলগত সম্পর্ক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর বাবা মারা গেছেন রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলার আসামি জোবায়ের গ্রেপ্তার বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

টিআইবি জরিপ

দুর্নীতি-ঘুসে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় স্থানে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি সেবা খাতে দুর্নীতি ও ঘুসের দিক থেকে সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর জরিপে দেখা গেছে, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুস দেওয়ার অভিজ্ঞতা হয়েছে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবারের।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট সেবায় ঘুসের হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ দেশের প্রায় সব অঞ্চলে এ খাতে দুর্নীতির চিত্র উদ্বেগজনক।

জরিপ অনুযায়ী, পাসপোর্ট অফিসের পর ঘুসের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ খাতে ঘুস দেওয়ার অভিজ্ঞতা হয়েছে ৬৩ দশমিক ৫ শতাংশ পরিবারের।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ঘুসের হার ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি সেবায় ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ।

টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, সার্বিকভাবে দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সরকারি সেবা নিতে গিয়ে ঘুস বা দুর্নীতির শিকার হয়েছে। এর মধ্যে পাসপোর্ট খাতের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিআইবি জরিপ

দুর্নীতি-ঘুসে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় স্থানে বিআরটিএ

সংবাদ প্রকাশের সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬