সংবাদ শিরোনাম ::
বললেন আইন উপদেষ্টা
জাতীয় নির্বাচন ২০২৫ সালের মধ্যে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টার পর একটি টেলিভিশন চ্যানেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে প্রথমবার সরাসরি মুখ খোলেন আইন উপদেষ্টা।
আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গও। তিনি বলেন, দ্রুতই শেখ হাসিনাকে ভারত থেকে দেশে আনার সব প্রক্রিয়া শুরু হবে।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে না। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ যৌক্তিক বলে মনে করেন এই উপদেষ্টা।



















