সংবাদ শিরোনাম ::
এলিফ্যান্ট রোডে ১০ তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৭৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের একটি ১০ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক বলেন, আগুনের ভয়াবহতা অনেক কম। সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ভবনে বয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।



























