ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ ৬ আগস্ট থেকেই মানুষের ওপর জুলুম শুরু করেছে সরকার: জামায়াত আমির

দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বেশি গুরুত্ব পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তাঁর অভিযোগ, দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই ২০২৪ সালের পর রাষ্ট্র সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্যও ভেঙে পড়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে দেশের স্বার্থ বরাবরই উপেক্ষিত থেকেছে। এর পরিণতি এখন দেশবাসীকে ভোগ করতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে জাতীয় ঐক্য নিয়ে আলোচনাতেও দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে, আর সেই সুযোগ নিচ্ছে পতিত শক্তি।

দেশকে অরাজক পরিস্থিতি থেকে রক্ষা করতে দলকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাইয়ের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্র সংস্কার এবং পতিত ফ্যাসিবাদের বিচার। কিন্তু সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক এবং বিচারপ্রক্রিয়াও গতিহীন হয়ে পড়েছে বলে তিনি মনে করেন।

জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচার কার্যক্রমে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে তার দায় এড়ানোর সুযোগ নেই।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, সহিংসতা ও সন্ত্রাস ছিল দলটির পতনের অন্যতম কারণ। পতনের পরও একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে তা উল্টো ফল বয়ে আনবে।

তিনি বলেন, জাতির কাছে বিনীতভাবে ক্ষমা চাইতে হবে। শেখ হাসিনাসহ যাঁরা অপরাধ করেছেন, তাঁদের আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম ও উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬