ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের বিস্তার থামছে না, আক্রান্ত ৭৬ হাজার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৬৮ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে মোট ৭৬ হাজার ৮৭৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৮ জন।

এ সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে মোট ৯ হাজার ৫০৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৮৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৫৪ জন।

মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের বিস্তার থামছে না, আক্রান্ত ৭৬ হাজার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬