ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুশ ইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সংলগ্ন অঞ্চলে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ডের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ ইন ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া সুন্দরবন ও সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে বলে জানানো হয়।

কোস্ট গার্ড সচেতন নাগরিকদের পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত যেকোনো তথ্য তাদের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুশ ইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬