ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন এবং জনসভায় ভাষণ দেবেন।

কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এরপর পেকুয়ায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।

এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে চকরিয়ায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের এই সফরকে ঘিরে চকরিয়া ও পেকুয়াজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬