ডিএমপিতে রদবদল, ৫ এডিসি ও ২ এসিকে নতুন দায়িত্ব
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং দুজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রাজু আহমদকে ক্রাইম বিভাগে এবং রীমা সুলতানাকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াটে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই পদায়ন ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

























