ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘খামেনেই জীবিত, তবে দুর্বল নেতা’, বিস্ফোরক দাবি নেতানিয়াহুর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতি থাকলেও ইরান-ইসরায়েল উত্তেজনা এখনো তীব্র। এমন পরিস্থিতিতে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, মোজতবা খামেনেই এখনো জীবিত থাকলেও গুরুতর আহত অবস্থায় গোপন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, “খামেনেইকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তিনি আহত, তবে বেঁচে আছেন। তাঁকে গোপন ঘাঁটিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু তিনি তাঁর পিতার মতো শক্তিশালী নন, তিনি দুর্বল নেতা।”

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। ওই হামলায় তাঁর পুত্র মোজতবা খামেনেইও গুরুতর আহত হন।

প্রতিবেদনে দাবি করা হয়, মোজতবার একটি পায়ে একাধিক অস্ত্রোপচার হয়েছে এবং কৃত্রিম পায়ের প্রয়োজন হতে পারে। এছাড়া তাঁর একটি হাতেও অস্ত্রোপচার করা হয়েছে। মুখ ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজাশকিয়ান ও দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোজতবার চিকিৎসার সঙ্গে যুক্ত থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁরা সরাসরি তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

হরমুজ প্রণালী নিয়েও মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি স্বীকার করেন, যুদ্ধের কারণে সেখানে এমন সংকট তৈরি হতে পারে, তা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই আগে অনুমান করতে পারেনি।

তবে ইরানের বিরুদ্ধে অভিযান থামছে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, “ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি সরিয়ে ফেলা এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘খামেনেই জীবিত, তবে দুর্বল নেতা’, বিস্ফোরক দাবি নেতানিয়াহুর

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬