ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য হামজার বক্তব্য ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি একটি জনসভায় মুফতি আমির হামজা প্রকাশ্যে মো. ফজলুর রহমানকে “ফজু পাগল” বলে উল্লেখ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, ওই বক্তব্যে তিনি প্রবীণ এই সংসদ সদস্যকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর ইঙ্গিত দেন এবং “কুকুর মারার ইনজেকশন দেওয়ার” মতো আপত্তিকর মন্তব্য করেন।

নোটিশে দাবি করা হয়, এ ধরনের বক্তব্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতিতে আঘাত হেনেছে।

এ ঘটনায় দ্রুত আইনগত ব্যাখ্যা ও পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদ সদস্য হামজার বক্তব্য ঘিরে নতুন বিতর্ক

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬