ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৩৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেন্দ্রীয় কারাগারে থাকা ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি বাবুল ওরফে আখতারুজ্জামান ওরফে কুবরা বাবুল (৫৫) মারা গেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বাবুল নড়াইল জেলার সদর উপজেলার ভুয়াখালী গ্রামের লাল মিয়া বিশ্বাসের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। ২০২৫ সালের ২৫ নভেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় এবং তখন থেকেই তিনি সাজা ভোগ করছিলেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে বাবুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬