পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৩২১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে অফিসিয়াল কাজ করার সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকারকে মারধরের ঘটনায় শুক্রবার সন্ধায় (১০ এপ্রিল) গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে দিনাজপুরের সুইহারি ড্রাইভার পাড়া থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাযায়, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা মামুননুর রশিদ মামুনু,উপজেলা সভাপতি সোহরাব আলী,সম্পাদক জাফর আলীসহ কয়েকজন পিআইও এবং তার দপ্তরি কে মারপিট করে।

এঘটনায় মঙ্গলবার সন্ধায় (৭ এপ্রিল)রাত ১টায় গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় নেতা মামুনুর রশিদ মামুন,উপজেলা সভাপতি সোহরাব আলী,সম্পাদক জাফর আলী,জিয়াউর রহমান,রাকিব ফেরদৌস সহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বাদী হয়ে মামলা করেন। ঐ রাতেই অভিযান চালিয়ে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
এ প্রসঙ্গে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বলেন, এর আগে মামুন আমার কাছে বিভিন্ন সময় ভাগবাটোয়ারা চেয়েছেন আমি না দেওয়ায় সে খারাপ লেংগুয়েজ ব্যবহার করে। পূর্ব পরিকল্পিত ভাবে সে আমার অফিসে এসে অর্তকিত হামলা চালিয়েছে। মামুন আমার শার্টের কলাট ধরেছে,জাফর ও সোহরাব আমাকে মারছে এবং অফিস তছনছ করেছে। বিষয়টি আমর উর্দ্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মামলা করেছি।
এদিকে সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৮ এপ্রিল ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার কেন্দ্রিয় নির্বাহি পরিষদ ও বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি সন্ত্রসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।। রাণীশংকৈল অফিসার্স ক্লাবও একই তারিখে প্রতিবাদ বিবৃত্তি জানিয়েছেন। অপরদিকে জিয়াউর রহমান জিয়া ও রাকীব ফেরদৌস আসামী হওয়ায় সাংবাদিকের একটি অংশ মামলা প্রত্যাহারের দাবীতে বিবৃত্তি দিয়েছেন।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা রহমতুল্লাহ রনি গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে অভিযান চালিয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় দিনাজপুরের সুইহারি ড্্রাইভার পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




















