ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননাশের হুমকি নিয়ে শরণখোলায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শরণখোলা আঞ্চলিক অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরণখোলায় এক চিহ্নিত মাদক কারবারির তান্ডব ও প্রাণ নাশের হুমকির মুখে অসহায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আফরোজা সুলতানা শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। হুমকির ঘটনায় থানায় জিডি
করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড় এলাকার বাসিন্দা সংবাদকর্মী মোঃ রাজিব হোসেনের স্ত্রী আফরোজা সুলতানা লিখিত বক্তব্যে
বলেন, গত ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে তার বসতবাড়ীতে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানোর সময় প্রতিবেশী মৃত: হাসেম তালুকদারের পুত্র ইলিয়াস তালুকদার তাদের সিসি ক্যামেরা বসাতে বাধা দেয়।

এ নিয়ে বাক বিতন্ডতার এক পর্যায়ে ইলিয়াস দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ীর ভিতরে প্রবেশ করে হুমকি দিয়ে বলে তার মাদক ব্যবসা আছে সিসি ক্যামেরা বসালে তার মাদক ব্যবসার ক্ষতি হবে। তাই তিনি তাকে সিসি ক্যামেরা বসাতে নিষেধ করেন এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। লিখিত বক্তব্যে আফরোজা সুলতানা আরো বলেন, ইলিয়াস তালুকদার এলাকার একজন কুখ্যাত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

গত ৮ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের একটি দল ইলিয়াসকে ২৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়। জীবন নাশের হুমকির ঘটনায় আফরোজা সুলতানা বাদী হয়ে ইলিয়াসের বিরুদ্ধে গত ৮ এপ্রিল শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়রি নং – ৩৫০।

আফরোজা সুলতানা নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান ও একজন সংবাদকর্মীর স্ত্রী উল্লেখ করে নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করে প্রশাসনের কাছে ওই সন্ত্রাসী ইলিয়াসকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, সিসি ক্যামেরা বসানোয় বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।এবং থানায় একটি জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননাশের হুমকি নিয়ে শরণখোলায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬