ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর মন্তব্য

স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিরোধীদলের আচরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি মন্তব্য করেন, ‘স্বৈরাচারের ভূত এখন বিরোধীদলের কাঁধে চেপে বসেছে।’

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে তৎকালীন বিরোধীদল সরকারকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেবে না বলে ঘোষণা দিয়েছিল। বর্তমানে বিরোধীদলের আচরণেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুসের আহ্বানে সবার আগে বিএনপি সেখানে উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করেছে উল্লেখ করে তিনি বলেন, ওই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যেসব এলাকায় উপনির্বাচন হয়েছে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বায়তুল মোকাররম এলাকায় কিছু গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর মন্তব্য

স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬