ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ ইসলাম

গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংস্কার চাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় অনুযায়ী অচিরেই সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এনসিপির সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, নতুন বছরের শুরুতেই সরকার ‘হালখাতা’ খুললেও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বকেয়া—বিশেষ করে ‘জুলাই সনদ’—এখনও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, “যেভাবে বৈশাখে সব বকেয়া পরিশোধ করা হয়, তেমনি জাতীয় জীবনের বকেয়াগুলোও পরিশোধ করতে হবে।”

তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থান ও নির্বাচন হলেও জনগণ প্রত্যাশিত সংস্কার পায়নি। ফলে জনগণের কাছে এখনও “রক্তের দেনা” রয়ে গেছে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম আত্মত্যাগ করেছে, তাই সংস্কার বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদিকেও স্মরণ করেন।

তিনি আরও বলেন, গণভোট ও জুলাই সনদকে অমান্য করার যেকোনো চেষ্টা জনগণ মেনে নেবে না। দ্রুত সময়ের মধ্যে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এগুলো নতুন করে বিল আকারে এনে আইনে পরিণত করা উচিত।

সাংস্কৃতিক অঙ্গন নিয়ে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই অব্যাহত থাকবে।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাহিদ ইসলাম

গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংস্কার চাই

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬