ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাংলা নববর্ষে কৃষক কার্ড বিতরণ, নিরাপত্তায় বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও নতুনের জয়গানে পঞ্চগড়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে জেলা জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসব নির্বিঘ্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনসহ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ঢাক-ঢোলের শব্দ আর বৈশাখী সাজে পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

শোভাযাত্রা শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা ও লোকজ সংস্কৃতি আগত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে শিশুদের রঙ-বেরঙের বৈশাখী সাজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। তাদের পোশাকে ও সাজসজ্জায় আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন ফুটে ওঠে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় নেতৃত্ব দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন এবং পুলিশ সুপার রবিউল ইসলাম। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে নববর্ষের দিনে কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান মন্ত্রীর কৃষক কার্ড উদ্বোধনের পরপরই পঞ্চগড়ের সদর উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে কৃষকদের আর্থিক সহায়তা এবং তাদের উন্নয়নের জন্য কৃষক কার্ড বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুইটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অপরদিকে নববর্ষের দিনে নির্বিঘ্নে কৃষক কার্ড বিতরণের জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করেছে ১৮ বিজিবি।

১৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে কৃষক কার্ড বিতরণের জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে বাংলা নববর্ষে কৃষক কার্ড বিতরণ, নিরাপত্তায় বিজিবি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬