ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাস ভাড়া বাড়লো

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী, শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা এবং জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া রাখা হয়েছে ২২০ টাকা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে নতুন এই ভাড়া কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের এখন থেকে অতিরিক্ত ১০ টাকা বেশি গুনতে হবে।

হঠাৎ ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া সমন্বয় করা হয়েছে।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, “সরকারি নির্দেশনার বাইরে আমরা এক টাকাও বেশি নিচ্ছি না। তেলের মূল্য বৃদ্ধির কারণেই প্রতি যাত্রীর ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাস ভাড়া বাড়লো

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬