ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষিকাকে জুতাপেটা, শিক্ষক মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, চাঁদা না পেয়ে এ হামলা চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশও মোতায়েন ছিল।

এ সময় জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী, যুবদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত আলীসহ কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। তারা একটি ইসলামী জলসার নামে চাঁদা দাবি করেন এবং পূর্ববর্তী প্রশাসনের আয়-ব্যয়ের হিসাব চান। এ নিয়ে তাদের সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে প্রভাষক আলেয়া খাতুন হীরা ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে উত্তেজনার মধ্যে তিনি শাহাদাত আলীকে চড় মারেন বলে অভিযোগ। এরপর শাহাদাত আলী স্যান্ডেল খুলে তাকে মারধর করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে আরও নেতাকর্মী এসে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের ওপর হামলা চালায়। একই সঙ্গে কলেজের অফিস কক্ষেও ভাঙচুর করা হয়।

হামলায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা ও অধ্যাপক রেজাউল করিম আলমসহ কয়েকজন আহত হন। ঘটনার পর নিরাপত্তাহীনতায় অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী গ্রুপ দীর্ঘদিন ধরে কলেজ ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তবে অভিযুক্তদের দাবি, তারা কলেজের অনিয়মের হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তা প্রত্যাখ্যান করায় বিরোধ তৈরি হয়। অন্যদিকে প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, চাঁদার দাবির প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হয়েছেন।

দুর্গাপুর থানার পুলিশ জানায়, সম্ভাব্য উত্তেজনা বিবেচনায় আগেই পুলিশ মোতায়েন ছিল। তবে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিএনপি নেতা বহিস্কার

কলেজের অফিস কক্ষে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। তারা আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয়-ব্যয়ের হিসাব জানতে চান। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরার গায়ে হাত তোলেন। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এ সময় তারা অফিস কক্ষ ভাঙচুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী?

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬