বললেন ডা. শফিকুর রহমান
আছিয়া ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
দেশে কুরআনী অনুশাসন নেই বলেই আছিয়াদের প্রতিনিয়ত ধর্ষণ ও জীবন দিতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি ভিকটিম আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। আমীরে জামায়াত মরহুমা আছিয়ার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও জোর দাবি করেন। কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী জনগণের কাছে কৃত অঙ্গীকার পালনে আপোষহীন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন : জামায়াত আমিরের সাথে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে মিরপুর স্কুল এন্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত স্থানীয় সুধীদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমীর শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।
আরও পড়ুন : জামায়াতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া
ডা. শফিকুর রহমান বলেন, রমযান মাস এমন এক মহিমান্বিত মাস, যে মাসের প্রথম দশকে রহমত, মধ্য দশকে মাগফিরাত এবং শেষ দশকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়েছে। এ মোবারক মাসেই বদর যুদ্ধ বিজয়ের মাধ্যমে ইসলাম প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছিলো। মক্কা বিজয়ও হয়েছে এ মাসেই। এরপর বড় বড় বিজয়ের মাধ্যমে ইসলাম বিশ্বের অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। তাই বিশ্ব মানবতার মুক্তির জন্য ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে কুরআনের অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কুরআন দিয়ে দেশ পরিচালিত হলে দেশে কোন অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, খুন, ধর্ষণ অপহরণ কোন কিছুই থাকবে। যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত দেশ দারিদ্রমুক্ত হবে। কোন যুবক বেকার বা কর্মহীন থাকবে না। থাকবে না মানুষে মানুষে কোন ভেদাভেদ বা বৈষম্য। তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তি কল্যাণ রাষ্ট্রের পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান। তাহলে দেশকে একটি শান্তির নীরে পরিণত করা সম্ভব।
আরও পড়ুন : উপদেষ্টা মাহফুজের কড়া সমালোচনায় জামায়াত
তিনি বলেন, মূলত মানবরচিত মতবাদ দিয়ে দেশ শাসিত কারণে আমাদের সমাজ রাষ্ট্রে এতো অশান্তি। ফলে দেশ এখন অপরাধ ও অপরাধীদের রীতিমত অভয়ারণ্যে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী এমন এক শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষ নিজেদের অধিকার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবে। দেশে কোন দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী, ছিনতাই, অপহরণ ও ধর্ষণ সহ কোন অপরাধ থাকবে না। রাষ্ট্রই সকল নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল মৌলিক ও মানবীয় অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। এমন একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য জীবনের সকল ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করতে হবে। জামায়াতে ইসলামী কুরআনের আলোকে আলোকিত এক নতুন বাংলাদেশ গড়তে দেশ ও জাতির কাছে প্রতিশ্রতিবদ্ধ।

























