বললেন আব্দুল্লাহ তাহের
জামায়াতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামীর সাথে রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন : জামায়াত আমিরের সাথে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন এই আশ্বাস প্রদান করে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া।
সাক্ষাৎকালে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। এসময় জামায়াত আমিরকে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন রাষ্ট্রদূত।


























