ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

লক্ষ্মীপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সম্মাননা থাকছে না

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি থাকলেও মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা থাকছে না। এছাড়া পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ওই দিন সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযথ ভাবে পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভায় তিনি এ তথ্য জানান।

জেপি দেওয়ান আরও বলেন, সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সভাকক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে মাহে রমজানে মহান স্বাধীনতা দিবসের দিন মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি পত্রের মাধ্যমে প্রশাসনকে অবহিত করা হয়েছে। সেই কারণে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও একই সিদ্ধান্ত নিয়েছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক প্রমুখ।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস লক্ষ্মীপুরে যথাযথ পালনের ক্ষেত্রে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সম্মাননা থাকছে না

সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫