ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’ এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে আরও দু–তিন দিন বৃষ্টির আভাস, বুধবার থেকে বাড়তে পারে শীত জাতীয় ঐক্যের উদ্যোগে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় জামায়াত-এনসিপি টানা ৯ দফায় দরপতন; স্বর্ণের ভরিতে কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা সীমান্তে বিস্ফোরকের চালান, দেশের ভেতরে নাশকতার কারখানা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ আচরণবিধি ভাঙলেই বাতিল হতে পারে প্রার্থিতা, ক্ষমতা বাড়ল ইসির মানবিক সহায়তায় নতুন নিয়ম, চারটি পূরণ করলেই মিলবে সরকারি সহায়তা ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, গ্যারান্টি দিলেন এমপি সেলিম ভূঁইয়া

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেলা ১১টায় প্রকাশ, ১১ বোর্ডে আবেদন ২ লাখ ৯১ হাজারের বেশি; পুনঃনিরীক্ষণের আওতায় ১০ লাখ ৮৭ হাজার উত্তরপত্র

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তা জানতে পারবেন।

শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল দেখতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশের ব্যবস্থা করা হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। আগের বছরের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল দেখার চূড়ান্ত পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, যেখানে আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা হয়েছে।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন গ্রহণ চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

সোমবার বেলা ১১টার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফল প্রকাশের পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে

সংবাদ প্রকাশের সময় : ১০:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬