ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ ইসিকে ঘিরে রাজনৈতিক বিরোধ, আস্থার সংকটে জামায়াত-এনসিপি এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী ভ্যাটের চাপে দরিদ্র, আয়করের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছেন ধনীরা ‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’ এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে আরও দু–তিন দিন বৃষ্টির আভাস, বুধবার থেকে বাড়তে পারে শীত জাতীয় ঐক্যের উদ্যোগে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় জামায়াত-এনসিপি

আরও দু–তিন দিন বৃষ্টির আভাস, বুধবার থেকে বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আরও দু–তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে। আগামী ২৫ নভেম্বর থেকে আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে আসতে পারে। বৃষ্টি থামার পর বুধবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এতে নভেম্বরের শেষ দিকে শীতের অনুভূতি কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পরদিন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। ১৬ নভেম্বর তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নেয়। ১৭ ও ১৮ নভেম্বর সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয়ের পর এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। শুক্রবার ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে ওড়িশার আশপাশে লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাব এখনো বাংলাদেশে রয়ে গেছে। ফলে আকাশ কিছুটা মেঘলা থাকছে এবং বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।

তিনি বলেন, আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে আগের দিনের মতো সারাক্ষণ বৃষ্টি নাও হতে পারে; থেমে থেমে বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। এ সময় ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সারা দেশে বৃষ্টির আভাস থাকলেও রোববার বৃষ্টি সীমিত থাকতে পারে এই পাঁচ বিভাগে। অন্য তিন বিভাগে হতে পারে সামান্য বৃষ্টিপাত।

২৩ নভেম্বর বৃষ্টির প্রবণতা আরও কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। তাঁর ভাষ্য, এদিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। ২৪ নভেম্বর বৃষ্টিপাত আরও কমে কিছু এলাকায় আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দেখা মিলতে পারে রোদের। ২৫ নভেম্বর থেকে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আবহাওয়াবিদদের ধারণা, বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়বে। নভেম্বরের শেষ নাগাদ তা আরও স্পষ্ট হতে পারে। তবে এল নিনোর প্রভাবের কারণে চলতি শীত মৌসুমে বৃষ্টিপাত তুলনামূলক কম হতে পারে। সে ক্ষেত্রে শীতের তীব্রতাও আগের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরও দু–তিন দিন বৃষ্টির আভাস, বুধবার থেকে বাড়তে পারে শীত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬