ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড় শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শামা ওবায়েদ মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর জনসংখ্যা মাত্র ৩৮০০, টি-টোয়েন্টি সিরিজে ফকল্যান্ডের ইতিহাস

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি খোঁজার বদলে চাকরিদাতা হওয়ার আহ্বান তারেক রহমানের; শিগগিরই বাস্তবায়ন হবে এসএমই নীতিমালা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্পের প্রসারে এ খাতকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’

তরুণদের কর্মসংস্থান নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’

এসএমই খাতের বিকাশে নীতিগত উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার এসএমই নীতিমালা প্রণয়ন করছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সাত দিনব্যাপী এ মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬