ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা আবাসন খাতে নতুন করের চাপ, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান ঝোপের মধ্যে ১২ মামলার আসামি সাইদের গলাকাটা মরদেহ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো ডিসি সারওয়ারকে তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল, খুলে দেওয়া হলো ব্যারাজের সব জলকপাট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

মৌলিক গান নিয়ে আসছেন শ্রাবণী শর্মা

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অমর একুশে উপলক্ষে এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী শ্রাবণী শর্মা বিশ্বাসের বাংলা ভাষা নিয়ে একটি মৌলিক গান ইউটিউবে মুক্তির প্রতীক্ষায়। একুশে পদকপ্রাপ্ত পুরোধা কবি আল মুজাহিদীর কথায় ও ফাহিম হাসান শাহেদের সুরে ও সঙ্গীতায়োজনে ‘বাংলা ভাষা, জন্মভাষা’ শিরোনামের মেলোডিধর্মী এই গান নানা বয়সী শ্রোতাদের কাছে আদরণীয় হবে বলে আশা করছেন এই শিল্পী।

বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত মিষ্টি কন্ঠের অধিকারী শ্রাবণীর জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহে। বাবা নিত্য গোপাল শর্মা উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত থাকায় রবীন্দ্রসঙ্গীত, গণসংগীতসহ নানা ধরণের গান গাইতেন। আর মা নমিতা বিশ্বাস ছিলেন এক সঙ্গীত-অন্তঃপ্রাণ সংস্কৃতিমনা মানুষ। ফলে শৈশবেই শ্রাবণী এক সাঙ্গীতিক আবহে বেড়ে ওঠেন। বাবা-মায়ের হাতে গানের হাতেখড়ি হয়ে শ্রাবণীর পথ চলা শুরু হয় ঝিনাইদহের সঙ্গীত শিক্ষিকা সাধনা বিশ্বাসের কাছে, যাকে তিনি গুরুমা বলে ডাকেন।

ঢাকা এসে শ্রাবণী ওস্তাদ সঞ্জীব দে-র কাছে টানা ৮ বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। অতঃপর তিনি সাফল্যের সাথে ছায়ানটে ৬ বছরের রবীন্দ্রসঙ্গীতের কোর্স সম্পন্ন করেন। নিঃসন্দেহে এই অভিজ্ঞতাগুলো শ্রাবণীর সঙ্গীত চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসবেরই ধারাবাহিকতায় শ্রাবণী এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলিক গান নিয়ে আসছেন শ্রাবণী শর্মা

সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫