ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি–সাকলায়েনের ফাঁস হওয়া ভিডিওতে যা ছিল

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নায়িকা পরীমনি ও পুলিশের সাবেক কর্মকর্তা গোলাম সাকলায়েনকে ঘিরে আলোচিত সম্পর্কের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর। তদন্ত প্রতিবেদনে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন তথ্য উঠে আসার পাশাপাশি একটি ভিডিওও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

প্রকাশিত ১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নীল ও কালো বেলুন দিয়ে সাজানো একটি কক্ষে পরীমনি ও সাকলায়েন একসঙ্গে সময় কাটাচ্ছেন। ভিডিওর বিভিন্ন অংশে তাদের হাস্যোজ্জ্বল ও ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়ে।

ভিডিওতে পরীমনিকে সাকলায়েনের হাত ধরে কেক কাটতে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে তারা একে অপরকে কেক খাইয়ে দেন। শেষদিকে পরীমনি নাচ করেন এবং সাকলায়েনকে তা উপভোগ করতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই গোলাম সাকলায়েনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব থেকে সরিয়ে প্রথমে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে এবং পরে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমনি–সাকলায়েনের ফাঁস হওয়া ভিডিওতে যা ছিল

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬