ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহর মৃত্যুরহস্যে নতুন মোড়, কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার সিএমএম আদালতের নির্দেশে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর রহস্য উদঘাটনে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত (এক্সহিউমেশন অটোপসি) করা হবে, যাতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি আদালতে আবেদন করলে বিচারক গত ২৪ মে এ অনুমতি দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৬ সালে দায়ের হওয়া অপমৃত্যু মামলা থেকে বের হয়ে নতুন করে ২০২৪ সালে হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানা যায়। মামলায় সালমান শাহর স্ত্রীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মূলত দীর্ঘ প্রায় তিন দশক পরও সালমান শাহর মৃত্যুকে ঘিরে “আত্মহত্যা নাকি হত্যা”—এই প্রশ্নের সুরাহা না হওয়ায় নতুন করে ফরেনসিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন সালমান শাহ’র স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমান শাহর মৃত্যুরহস্যে নতুন মোড়, কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬