ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

ডাকাতির সময় অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় অপহরণ করে নেয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভোরে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব।

তবে র‍্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি। বলা হয়েছে, শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় ৩ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছে। শিশুটিকে উদ্ধার করা গেলেও ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

জানা যায়, ফারজানা আক্তার একটি সরকারি চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন শুক্রবার বলেন, সপ্তাহখানেক আগে থেকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক নারী সাবলেটে থাকতে শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর যোগসাজশেই বাচ্চা চুরি ও বাসায় ডাকাতি হয়েছে। তবে সাবলেটের ওই নারীর কোনো পরিচয় সংক্রান্ত কাগজপত্র এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাকাতির সময় অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪