ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নিজ উপজেলায় বিআরডিবি কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন, উঠেছে নানা অভিযোগ হাসিনা-আজিজ-বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে

মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি কাজী মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ, জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি, নোয়াখালী পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মো.গোলাম মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৬ অক্টোবর)।

এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া ও এতিমদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

তাঁর ছোট ছেলে কাজী রাকিব হোসেন মামুন জানিয়েছেন, নিবেদিতপ্রাণ বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। ছিলেন একজন দক্ষ সংগঠক। জীবদ্দশায় তিনি নোয়াখালী সমবায় ব্যাংকের চেয়ারম্যান, নোয়াখালী হকার্স মার্কেটের সেক্রেটারি, মাইজদী পৌর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, কৃষ্ণরামপুর আল-মদিনা একাডেমির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, মাইজদী সরকারি আবাসিক প্রাইমারি স্কুলের সভাপতিসহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

নোয়াখালী জেলা শহরে সবার অত্যন্ত পরিচিতমুখ গোলাম মোস্তফা আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত সংগঠক। অত্যন্ত সাদাসিদে, নির্লোভ, নিরহংকার কাজী গোলাম মোস্তফা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসন থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো.শাহজাহানের ঘনিষ্ঠ সহচর। মাইজদী পৌর বাজারে তাঁর হাতেগড়া মিলন রেডিও হাউজ ছিল মোহাম্মদ শাহজাহানের অন্যতম রাজনৈতিক আড্ডাস্থল। যেখানে বসে তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দিতেন।মৃত্যুকালে কাজী গোলাম মোস্তফা স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য সুহৃদ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর বড় ছেলে কাজী সাজ্জাদ হোসেন মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস’র নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি কাজী মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪