ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নিজ উপজেলায় বিআরডিবি কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন, উঠেছে নানা অভিযোগ হাসিনা-আজিজ-বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। তারা যদি সুশিক্ষা, নৈতিকতা ও দক্ষতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে, তাহলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ, আধুনিক ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, সরকার দেশ গঠনের কাজ করে যাচ্ছে। তবে সেই প্রচেষ্টা সফল হবে তখনই, যখন নতুন প্রজন্ম নিজেদের যোগ্য, সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আজ যারা মাঠে খেলছে কিংবা গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করছে, তাদের মধ্য থেকেই ভবিষ্যতের চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তাই ছোটবেলা থেকেই আত্মগঠন ও শৃঙ্খলার চর্চা করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ রক্ষায় শিশুদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তাঘাট, পুকুর, নদী কিংবা আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হতে দেখলে সবাইকে সচেতন করতে হবে। প্রয়োজনে নিজেরাও ময়লা নির্ধারিত স্থানে ফেলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি শিশুদের প্রাণীপ্রেমী হওয়ারও আহ্বান জানান। আশপাশের গৃহপালিত ও অন্যান্য পশুপাখির প্রতি সহানুভূতিশীল আচরণ করার এবং তাদের কোনো ধরনের ক্ষতি না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব সবার।

বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের প্রতিভা বিকাশে সরকার নিরলসভাবে কাজ করছে। পড়াশোনা, খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কন বা অন্য যে কোনো সৃজনশীল ক্ষেত্রে শিশুদের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, রাজনৈতিক ও অন্যান্য সংবাদের পাশাপাশি শিশুদের সাফল্য ও ইতিবাচক কর্মকাণ্ডকেও গণমাধ্যমে গুরুত্ব দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, শিশুদের এই আয়োজন ও অর্জন সংবাদমাধ্যমে যথাযথ গুরুত্ব পাবে এবং লিড নিউজ হিসেবেও স্থান পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬