ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনায় সর্বহারা দলের কথিত ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের কথিত ক্যাম্প কমান্ডার মো. বছির মল্লিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আইনগঞ্জ ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার হাদল ইউনিয়নের আইনগঞ্জ এলাকায় ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বছির মল্লিক উপজেলার শালিকাপাড়া গ্রামের মৃত আছের মল্লিকের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে এলাকার ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এদিকে পৃথক অভিযানে আইনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশের একটি কোণা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত একটি দা, লোহার তৈরি একটি ছেন, প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ চাপাতি, ছয়টি ছোট-বড় ধারালো চাকু, দুটি খুর, একটি স্প্যানার, একটি লোহার হাসুয়া, দুটি লোহার বটি, একটি দেশীয় কাঁচি, একটি রেত এবং দুটি স্টিলের জিআই পাইপ।

ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ জানান, গত ২৯ আগস্ট থানায় যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁর সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় সর্বহারা দলের কথিত ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র

সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬