ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা, আসামি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন সোনার তৈরি রাস্তা, হাঁটা যাবে ২৪ ক্যারেটের পাতের ওপর আজ বেলা ১১টায় এইচএসসির ফল, অনলাইন-এসএমএসে জানবেন যেভাবে দীর্ঘদিনের টিনের চালাঘর পেরিয়ে কুড়িগ্রামে নির্মিত হচ্ছে আধুনিক ভাওয়াইয়া পরিষদ ভবন পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক আটক, রাজস্ব ফাঁকির সন্দেহ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল মহব্বত আলীর কঙ্কাল

আজ বেলা ১১টায় এইচএসসির ফল, অনলাইন-এসএমএসে জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। বেলা ১১টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর অনলাইন, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল জানতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ জন্য নির্ধারিত দুটি ওয়েবসাইট হলো—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

ইন্টারনেট সংযোগ ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা বা রেজাল্ট শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফল নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ বেলা ১১টায় এইচএসসির ফল, অনলাইন-এসএমএসে জানবেন যেভাবে

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬