ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জটিল রোগে আক্রান্তদের পাশে সরকার, আরও বাড়বে চিকিৎসা সহায়তা: প্রতিমন্ত্রী টুকু ইমাম-মুয়াজ্জিনদের ২৫ শতাংশ সরকারি ভাতা পেয়েছেন: এমপি জামাল সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ গোলাম পরওয়ারের বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা, খুলনা রেঞ্জে প্রত্যাহার ২৮ পুলিশ সদস্য শীতের সবজি উঠলেও কমছে না দাম; নতুন আলু ১৬০, দেশি টমেটো ২২০ টাকা মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন, দুইজনের কারাদণ্ড টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

ইমাম-মুয়াজ্জিনদের ২৫ শতাংশ সরকারি ভাতা পেয়েছেন: এমপি জামাল

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি সরকার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ২৫ শতাংশ ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পেয়েছেন। পর্যায়ক্রমে সবাইকে এ ভাতার আওতায় আনা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর)বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ কমিটি ও মুসল্লিদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, বর্তমানে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য জুমার নামাজের পর প্রতিটি মসজিদে মাদকের কুফল নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ধর্মীয় নেতারা সমাজের মানুষের ওপর প্রভাব রাখেন। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে তাঁরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

ঝালকাঠি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ কমিটির সভাপতি আনিসুর রহমান তাপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) মাহাবুব আলম কবির, পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল এবং মসজিদ কমিটির সহসভাপতি আফজাল হোসেন।

এ সময় মসজিদের ইমাম, মুসল্লি, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমাম-মুয়াজ্জিনদের ২৫ শতাংশ সরকারি ভাতা পেয়েছেন: এমপি জামাল

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬