ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন, দুইজনের কারাদণ্ড টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট ভারতের হাতে ১৭ হাজার কোটি টাকার কাজ, বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত? চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন পুলিশের ৩০, নেতার ৩০, লাইনম্যানের ৪০ শতাংশ: ফুটপাতের টাকার অবৈধ ভাগ-বাটোয়ারা ফাঁস ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই! পুলিশের সম্পদের পাহাড়, নজরদারিতে সাবেক-বর্তমান কর্মকর্তারা

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন, দুইজনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন এবং ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অভিযুক্তদের সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গী এলাকার মৃত আবু তালেবের ছেলে আবুল বাশার এবং একই এলাকার হাবিল প্রামাণিকের ছেলে সবুজ।

ভ্রাম্যমাণ আদালত আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে সংস্থাটির ১০ সদস্যের একটি দল অংশ নেয়। এ ছাড়া ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন, দুইজনের কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬