ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী এলাকায় মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কামালেরবাত্তী এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে শান্ত মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর আইনি তৎপরতা নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬