ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের ৩০, নেতার ৩০, লাইনম্যানের ৪০ শতাংশ: ফুটপাতের টাকার অবৈধ ভাগ-বাটোয়ারা ফাঁস ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই! পুলিশের সম্পদের পাহাড়, নজরদারিতে সাবেক-বর্তমান কর্মকর্তারা সেন্টমার্টিনে পর্যটন মৌসুমে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা ব্যাংক জনসংযোগ পেশাজীবীদের সংগঠন প্র্যাবের নেতৃত্বে ইয়াহিয়া-নজরুল এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশায় লাগবে নিবন্ধন, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী বিএনপির ফয়সল আমিন

ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের জাতীয় নির্বাচনে কোনো জোটই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রায় দুই দিন ধরে ভোট গণনার পর প্রকাশিত ফলে সবচেয়ে বেশি আসন পেয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ। তবে আসনসংখ্যায় এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তাঁর নেতৃত্বাধীন জোট।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট কেনেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নির্বাচনে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। আর রাম ও জয়েন্ট লিস্টসহ আরব দলগুলোর ঝুলিতে গেছে ১৯টি আসন।

ফলে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারেনি নেতানিয়াহুর জোট। একইভাবে বিরোধী জোটও সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে পারেনি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলোর অবস্থান।

নির্বাচনের ফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ছয়টি আসন বেশি পেয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে দলটির এই এগিয়ে থাকা সরকার গঠনের নিশ্চয়তা দিচ্ছে না। জোটের বাইরে থাকা দলগুলোর সমর্থন আদায় করতে না পারলে নতুন সরকার গঠন কঠিন হয়ে পড়বে।

জানা গেছে, আগামী ৪ নভেম্বর চূড়ান্ত নির্বাচনী ফলাফল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের কাছে হস্তান্তর করবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এরপর ১০ নভেম্বর নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।

তবে নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে, তা নিয়ে রাজনৈতিক সমীকরণ এখনো অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই!

সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬