ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্টমার্টিনে পর্যটন মৌসুমে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা ব্যাংক জনসংযোগ পেশাজীবীদের সংগঠন প্র্যাবের নেতৃত্বে ইয়াহিয়া-নজরুল এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশায় লাগবে নিবন্ধন, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী বিএনপির ফয়সল আমিন গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা যুবদলকর্মী হত্যার ঘটনায় মামলা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার দুই জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

ব্যাংক জনসংযোগ পেশাজীবীদের সংগঠন প্র্যাবের নেতৃত্বে ইয়াহিয়া-নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাংক খাতের জনসংযোগ ও ব্র্যান্ড যোগাযোগ পেশাজীবীদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা।

২০১১ সালে ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের উদ্যোগে যাত্রা শুরু করে প্র্যাব। দুই বছর মেয়াদে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয় সংগঠনটি। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তারাও এ কমিটিতে দায়িত্ব পালন করেন।

তবে সদ্য ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে পূর্ণাঙ্গ কমিটি এখনো চূড়ান্ত হয়নি। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানিয়েছেন, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন। ব্যাংক খাতের যোগাযোগ, ব্র্যান্ডিং ও জনসংযোগ পেশার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের এ আয়োজনে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাংক জনসংযোগ পেশাজীবীদের সংগঠন প্র্যাবের নেতৃত্বে ইয়াহিয়া-নজরুল

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬