ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংক জনসংযোগ পেশাজীবীদের সংগঠন প্র্যাবের নেতৃত্বে ইয়াহিয়া-নজরুল এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশায় লাগবে নিবন্ধন, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী বিএনপির ফয়সল আমিন গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা যুবদলকর্মী হত্যার ঘটনায় মামলা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার দুই জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানার ক্ষেত্রে মোবাইল ফোনে এসএমএস পাঠানোর নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এত দিন ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফল প্রকাশের আগে নতুন এই নিয়ম জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানবেন যেভাবে

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ: HSC DHA 123456 2026

এখানে DHA-এর পরিবর্তে নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। এরপর নির্ধারিত নম্বরে এসএমএস পাঠালেই ফল জানা যাবে।

অনলাইনে ফল দেখার দুটি ঠিকানা

এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডের ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো—

  • eduboardresult.gov.bd
  • educationboardresults.gov.bd

তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী ফল নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হবে তাঁদের অপেক্ষার ফল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬